সঙ্কটে ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই

১৯ এপ্রিল, ২০২০ ১৬:৩৩  
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে রজতজয়ন্তী পালন করছে না প্রাইম ব্যাংক। রোববার সংবাদিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এমনটাই জানিয়েছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উদ্ভূত বৈশ্বিক মন্দার এ পরিস্থিতিতে কর্মী ছাঁটাই করা হবে না বলে জানান এই ব্যাংকার। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাধারণ সম্পাদক রাহেল আহমেদ আরো বলেন, করোনা সংকটের সময়ে যেসব ব্যাংক বেশি ডিজিটালাইজড; তারাই গ্রাহক সেবায় বেশি এগিয়ে। তাই আগামীতে যে কোনো সংকট মোকাবিলায় ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই।